মাদারীপুরের শিবচর উপজেলার সরকারি বরহামগঞ্জ কলেজের শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থার উদ্যোগ নিয়েছে কলেজ শাখা ছাত্রদল। কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিমেল মাদবরের উদ্যোগে শিবচর-পাঁচ্চর ও শিবচর-শেখপুর রুটে চলাচলকারী শিক্ষার্থীরা এখন থেকে ফ্রিতে যাতায়াত করতে পারবেন।
বাস সার্ভিস
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী মহিলা বাস সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)।
রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দেড় বছরের বেশি সময় বন্ধ থাকার পর আবার চালু হলো আগরতলা-ঢাকা-কলকাতা সরাসরি আন্তর্জাতিক বাস পরিষেবা। গতকাল মঙ্গলবার ঢাকার কমলাপুর বাস ডিপো থেকে পরীক্ষামূলকভাবে রয়াল মৈত্রীর একটি বাস আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তপথে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় প্রবেশ করে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের সুযোগ সৃষ্টি এবং নির্বাচনে অংশগ্রহণে সহায়তার লক্ষ্যে দেশের সব বিভাগীয় শহরে বিশ্ববিদ্যালয়ের বাস সার্ভিস চালুর দাবি জানিয়েছে ছাত্রশক্তি কুবি শাখা।
সাম্প্রতিক ভূমিকম্প ও পরবর্তী আফটার শকের প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একাডেমিক কার্যক্রম আগামী ১৫ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) প্রশাসন কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালুর ঘোষণা দিয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার্থে দ্রুতযান স্পেশাল সার্ভিস চালু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো চালু হয়েছে শাটল বাস সার্ভিস। পরীক্ষামূলকভাবে আগামী তিন মাসের জন্য এই সার্ভিস চালু থাকবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো ক্যাম্পাসে শাটল বাস সার্ভিস চালু হচ্ছে।